ঢাকা, ০২ আগস্ট, ২০২৬
সর্বশেষ:

দেশে করোনায় ১১২ মৃত্যুর রেকর্ড

দেশে করোনায় ১১২ মৃত্যুর রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছে। টানা চার দিন এই রোগে একশোর উপরে মৃত্যু হল। ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে ৪ হাজার ২৭১ জন রোগী শনাক্ত হয়েছেন।

০৫:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার

২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ সব আন্তর্জাতিক ফ্লাইট 

২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ সব আন্তর্জাতিক ফ্লাইট 

করোনা সংক্রমণ রোধে ‘লকডাউন’ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞাও আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। চলমান লকডাউন ২১ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও তা এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

০৪:১৮ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার

৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের ৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১০:০৭ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার

১১০ কিলোমিটার রিকশা চালিয়ে সন্তানকে হাসপাতালে আনলো বাবা 

১১০ কিলোমিটার রিকশা চালিয়ে সন্তানকে হাসপাতালে আনলো বাবা 

সাত মাসের অসুস্থ সন্তানকে হাসপাতালে নিতে প্রয়োজন ছিল অ্যাম্বুলেন্সের। কিন্তু অ্যাম্বুলেন্সের খরচ যোগানোর টাকা নেই দরিদ্র রিকশাচালক বাবার। আর তাই মেয়েকে নিজের রিকশায় করে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসেন তিনি। ১১০ কিলোমিটার দূরত্ব পারি দিতে প্রায় ৯ ঘণ্টা রিকশা চালিয়েছেন রিকশাচালক বাবা মো. তারেক ইসলাম।

০৯:৪১ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার

আগের চেয়ে দ্রুত মারা যাচ্ছেন করোনা আক্রান্তরা

আগের চেয়ে দ্রুত মারা যাচ্ছেন করোনা আক্রান্তরা

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তরা আগের চেয়ে দ্রুত মারা যাচ্ছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর।

০৯:০৪ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার

একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ১০২ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে ভাইরাসটিতে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা তিন দিন ভাইরাসটিতে ১০০-এর বেশি মৃত্যু হয়েছে। এতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩৮৫ জনে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে

০৫:১৬ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার

অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে মাকে নিয়ে হাসপাতালে

অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে মাকে নিয়ে হাসপাতালে

করোনায় আক্রান্ত মাকে বাঁচাতে অ্যাম্বুলেন্স না পেয়ে অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে মোটরসাইকেলে ঝালকাঠির নলছিটি থেকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসার একটি ছবি গতকাল শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

০৪:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার

দেশে নতুন দরিদ্র দেড় কোটি: সিপিডি

দেশে নতুন দরিদ্র দেড় কোটি: সিপিডি

চলমান করোনা মহামারিতে দেশে মোট শ্রমশক্তির তিন শতাংশেরও বেশি লোক কর্ম হারিয়েছেন বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় আরো জানানো হয়েছে, প্রায় দেড় কোটি লোক মহামারির প্রভাবে নতুন করে দরিদ্র হয়েছেন

০৫:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

আজও শতকের উপরে মৃত্যু

আজও শতকের উপরে মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে  ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ২৮৩ জন। আর গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটি ধরা পড়েছে ৩ হাজার ৪৭৩ জনের শরীরে।

০৪:৩৩ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

বাংলাদেশকে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দিতে চায় চীনের প্রতিষ্ঠান

বাংলাদেশকে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দিতে চায় চীনের প্রতিষ্ঠান

বাংলাদেশকে করোনাভাইরাসের ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে চীনের ওষুধ-প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম

০৩:২৫ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

একদিনে দেশে ১০০ মৃত্যু ছাড়াল

একদিনে দেশে ১০০ মৃত্যু ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে। 

০৬:৫৫ পিএম, ১৬ এপ্রিল ২০২১ শুক্রবার

পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালু শনিবার

পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালু শনিবার

করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট চালু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর- এই পাঁচটি দেশে শনিবার (১৭ এপ্রিল) থেকে বিশেষ ফ্লাইট চালু হতে পারে।

০৮:৫১ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

বাবা-মার কবরের পাশে শায়িত হলেন খসরু

বাবা-মার কবরের পাশে শায়িত হলেন খসরু

শ্রদ্ধা আর ভালোবাসায় সাবেক আইনমন্ত্রী, কুমিল্লা-৫  (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে শেষ বিদায় জানানো হয়েছে।

০৮:৪৫ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯৪ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন।

০৮:৩৭ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

যাদের লাগবে না মুভমেন্ট পাস

যাদের লাগবে না মুভমেন্ট পাস

করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। চলাচল ও বাইরে বের হওয়ার ক্ষেত্রে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। তবে ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতালে কাজ চলছে। জরুরি সেবা খাতগুলোও খোলা রয়েছে। এ কারণে অনেকেই জরুরি প্রয়োজনে বের হচ্ছেন।

০৩:৩১ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

সমালোচনার জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন

সমালোচনার জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন

চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাত নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এবং টকশোতে সমালোচনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর।

০৪:৫০ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

লকডাউনে সৌদি আরবসহ ৫ দেশের জন্যে বিশেষ ফ্লাইট

লকডাউনে সৌদি আরবসহ ৫ দেশের জন্যে বিশেষ ফ্লাইট

লকডাউনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় আটকে পড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুরগামীদের জন্যে শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করবে সরকার। 

০৪:১৯ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

করোনায় বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের মৃত্যু

করোনায় বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (বুধবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

০৪:০৩ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

এ যেন বর্ণহীন এক পহেলা বৈশাখে

এ যেন বর্ণহীন এক পহেলা বৈশাখে

পহেলা বৈশাখ মানেই শাড়ি-পাঞ্জাবি পরে মেলায় যাওয়া। পহেলা বৈশাখ মানেই পান্তা-ইলিশ খাওয়া। পহেলা বৈশাখ মানেই রমনা বটমূলে গানের উৎসব, চারুকলার মঙ্গল শোভাযাত্রা, হালখাতা, দেয়াল ও সড়কে আলপনাসহ উৎসবের আমেজ। তবে করোনা মহামারীর কারণে গত দু’বছর ধরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

০৪:০০ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

লকডাউনে স্বাস্থ্যসেবাসহ বাজার চলবে: তাপস

লকডাউনে স্বাস্থ্যসেবাসহ বাজার চলবে: তাপস

সর্বাত্মক লকডাউনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দুটি হাসপাতাল ও পাঁচটি নগর মাতৃসদনে করোনা টিকাদান কার্যক্রমসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

১০:৩৬ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

সরকার আপনাদের পাশে সব সময় রয়েছে: প্রধানমন্ত্রী

সরকার আপনাদের পাশে সব সময় রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নতুন করে আঘাত হেনেছে সারাদেশে। তিনি বলেন, আপনারা শঙ্কিত হবেন না। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে।

১০:২৪ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো: চিকিৎসক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো: চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

০৭:২০ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

স্বাস্থ্য সেবা বিভাগের সব প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

স্বাস্থ্য সেবা বিভাগের সব প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

করোনা সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী কঠোর নিষেধাজ্ঞা চলাকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে সব হাসপাতাল ও প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

০৬:৫৪ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪২৮ নববর্ষ উপলক্ষে আজ (মঙ্গলবার) সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

০৫:৪৫ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

কর্মহীন প্রতি পরিবার পাবে ৫০০ টাকা, দেওয়া হবে খাবারও

কর্মহীন প্রতি পরিবার পাবে ৫০০ টাকা, দেওয়া হবে খাবারও

লকডাউন চলাকালীন কর্মহীন প্রতিটি পরিবার পাবে নগদ ৫০০ টাকা। লডাউন বাড়লে কর্মহীন প্রতিটি পরিবার পাবে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের প্যাকেট। 

০৯:১৯ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

বিধি-নিষেধ মানাতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ

বিধি-নিষেধ মানাতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ

বুধবার (১৪ এপ্রিল) থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত আটদিন বিধি-নিষেধ মানাতে মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

০৫:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

১৪-২১ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ

১৪-২১ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলাচলে বিধি নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

০৪:২৯ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

বিশ্বে শান্তি নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্র

বিশ্বে শান্তি নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্র

বর্তমান প্রেক্ষাপটে বিশ্বে শান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৪:২৬ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

রমজান কবে জানা যাবে কাল

রমজান কবে জানা যাবে কাল

পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার নাকি বৃহস্পতিবার, তা জানা যাবে আগামীকাল (মঙ্গলবার, ১৩ এপ্রিল) সন্ধ্যায়। আর তাই...

১১:৩৬ এএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়লো দেশ

বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়লো দেশ

দেশে বিদ্যুৎ উৎপাদনে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে। শনিবার রাত ৯টায় সারাদেশে ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ উৎপাদন।

০৯:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০২১ রোববার

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত