ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

আমি এবারও নামবো একা: আইভী

৫ বছর আগে নির্বাচনে দলের সভানেত্রী আমার সঙ্গে ছিলেন, সমর্থন দিয়েছিলেন, দোয়া করেছিলেন। আর এবার দলের সমর্থন নিতে হবে। আমি নমিনেশনের ক্ষেত্রে হানড্রেডে টু হানড্রেড ভাগ আশাবাদী। এবার আমারই নমিনেশন হবে। কথাগুলো নারায়ণগঞ্জের জনপ্রিয়া আওয়ামী লীগ নেতা ও সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভীর

১০:০৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

ফার্স্ট লেডি মিশেল ‘পর্বত শিখরে উল্লুক’: পদ হারালেন মেয়র

ফেসবুক পোস্টটি ছিল এরকম- একজন সুন্দরী, উৎকৃষ্ট-অভিজাত, সম্ভ্রান্ত ফার্স্টলেডি পাওয়া আমাদের জন্য স্বস্তিকর হবে। পর্বতশিখরে উল্লুক দেখে দেখে আমি ক্লান্ত। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যের টাউন অব ক্লে’র মেয়র বেভারলি ওই পোস্টের প্রশংসা করে মন্তব্যে লিখেন যে এটা তার দিনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। যা একজন জনপ্রতিনিধি হিসেবে ছিল খুবই অপ্রত্যাশিত আর অশোভন

০৮:০১ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

বিজিবি মহাপরিচালক হিসেবে মে. জেনারেল আবুলের যোগদান

তিনি পার্বত্য চট্টগ্রামের চিম্বুক-থানচি রোড কনস্ট্রাকশন প্রজেক্টের প্রজেক্ট অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালক (পূর্ত) ও চিফ ইঞ্জিনিয়ার, ঢাকা সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ডান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট, সশস্ত্র বাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ এবং মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন

০৬:২৫ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

‘আমাদের পাওনা ধামাচাপা দিতে উল্টো মিথ্যা দাবি করছে পাকিস্তান’

বাংলাদেশের টাকায় হয়েছে ইসলামাবাদের রাস্তা: পাকিস্তানি মুখ্যমন্ত্রী

বাংলাদেশের কাছে পাকিস্তানের পাওনার আজগুবি দাবি সম্পর্কে তোফায়েল বলেন, পাকিস্তানের কাছে স্বাধীনতার আগে আমাদের পাওনা দাবি করায় তারা বিষয়টি ধামাচাপা দিতে উল্টো মিথ্যা দাবির আশ্রয় নিয়েছে। গতকাল (মঙ্গলবার) পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক খবরে জানা যায়, বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা পাওনা আছে দাবি করে তা ফেরত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান

০৫:৪৫ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

চীনা সাবমেরিন:দিল্লি চিন্তিত, ঢাকা আসছেন ভারতীয় প্ররতরক্ষামন্ত্রী

বাংলাদেশকে ‘পটিয়ে’ দলে টানছে চীন, ঠেকাতে তৎপর দিল্লি: ভারতীয় পত্রিকা 

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর দুইদিনের সফরে বাংলাদেশ আসছেন আগামী ৩০ নভেম্বর। এই সফরে তার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশকে চীনমুখী হওয়া থেকে ঠেকানো। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত সোমবার বাংলাদেশ চীন থেকে প্রথমবারের মতো দুটি সাবমেরিন গ্রহণের পর পর ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে তৎপর হয়ে ওঠে

০১:২৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

জ্বলে উঠলেন মেসি হারলো কলম্বিয়া: প্রাণ ফিরে পেয়েছে আর্জেন্টিনা!

জয়ে ফেরা ছাড়া বিকল্প ছিল না মেসিদের। সেই বহুল প্রত্যাশিত জয়টা তারা পেয়েছে নিজ মাঠে শক্তিশালী কলম্বিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে। হতাশায় মুষড়ে পড়া আর্জেণ্টাইন সমর্থকদের ফের জাগিয়ে তুলেছে এই জয়

১১:৩৩ এএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

‘ধর্ষিতার’ স্বপ্ন বনাম নিরপরাধ ব্যক্তির ২৯ বছরের দুঃস্বপ্ন!

‘ধর্ষণের শিকার’ তরুণীর স্বপ্নে তার নাম এসেছিল- তাই তাকে গারদে কাটাতে হয়েছে দীর্ঘ ২৮ বছর। স্বপ্নে পাওয়া নামকেই আদালত প্রামাণ্য-দলিল বিবেচনায় তাকে অভিযুক্ত করে রায় দিয়েছিল। কিন্তু ওই মামলার পুনর্বিচারে এখন দেখা গেছে- ওই ব্যক্তি নির্দোষ। তাই তাকে খালাস দিতে নির্দেশ দিয়েছে আদালত। আইন আর বিচারের জগতের আপাত ‘উদ্ভট’এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ডেনভারে।

০৬:৪৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

এবার পুলিশের হাতে গ্রেপ্তার আদালত পালানো ‘ধর্ষক রুবেল’

রাজধানীর ‘বাড্ডার আতঙ্ক’ হিসেবে পরিচিত উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে রুবেলকে ওই বাড্ডা থেকেই গ্রেপ্তার করা হয় বলে জানান মহানগর পুলিশ উপকমিশনার (গণমমাধ্যবম) মাসুদুর রহমান

১২:২০ পিএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মাশরাফি কি একা, নিঃসঙ্গ শেরপা!

ক্যাপ্টেন ম্যাশের সেই কুমিল্লাই এবারের বিপিএলে এসে যেন হালে পানিই পাচ্ছে না। ঢাকা পর্বের চার চারটি ম্যাচে জয়ের দেখা নাই। আগেরদিন রবিবার খুলনা টাইটান্সের কাছে ১৩ রানে হারে কুমিল্লা- সেই ম্যাচে মাশরাফি নিয়েছিলেন ৩ উইকেট, ২৬ রান খরচায়। মনে রাখতে হবে এটা টি-টুয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে ম্যাশ যেন একাই লড়ছেন

০১:০৬ এএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

নরসিংদীতে ২ ইউপি চেয়ারম্যানের রেষারেষির বলি ৪

সাবেক ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে ঝরে গেছে চারটি প্রাণ। আহত হয়েছেন চার পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি। এ ঘটনা নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে। নিহত চারজন হলেন, সাবেক চেরম্যান আবদুল হক সরকারের সমর্থক আমিরাবাদ গ্রামের আলতাব আলীর ছেলে মানিক মিয়া (৪০), আবদুস ছালামের ছেলে শাজাহান (৪০)...

১২:৩৪ এএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

সাবধান: সেলফোনে নাইজেরীয় প্রতারকদের ‘লটারি’ ফাঁদ

প্রতারকরা একাধিক মোবাইল ফোন হতে লাখ লাখ গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল গ্রাহককে লটারিতে টাকা অথবা আর্কষণীয় পুরস্কার পেয়েছে মর্মে বিভিন্ন এসএমএস প্রদান করতে থাকে। যেমন, “YOUR MOBILE NO WON £550.000 & 51 INCHES LED TV FROM SAMSUNG LOTTARY. TO CLAIM SEND YOUR NAME, SEX, AGE, MOBILE NO & ADDRESS TO [email protected]

১১:০৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার

চীনে তৈরি সাবমেরিন বানৌজা ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ আসছে

নৌবাহিনীতে সাবমেরিন সংযুক্তির মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন অপারেটরদের অভিজাত ক্লাবে প্রথম পদক্ষেপ রাখতে যাচ্ছে। চীনের দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে সোমবার বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে ডুবোজাহাজ দুটি হস্তান্তর করেন চীনা রিয়ার অ্যাডমিরাল লিউ জি ঝু

০৭:৫৬ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার

মেধাবী মুখ: শুধু পড়াশোনাতেই নয়, সবক্ষেত্রেই চৌকস আনিকা

স্বতঃস্ফূর্ত এক মেধাবী তরুণীর নাম আনিকা আফরীন রেজা। আঠারো বছরের তারুণ্যে জলমল এক ভবিষ্যত বাংলাদেশ যেন। পড়াশোনা করেছে নামকরা ইংরেজি স্কুল সানিডেলে। সেখানে ও লেভেল পরীক্ষায় করেছে দারুণ ফল। সব সাবজেক্টেই এ প্লাস। আর বাংলায় হয়েছে বিশ্ব সেরা। ওয়ার্ল্ড হায়েস্ট নম্বর পেয়েছে সে বাংলায়

০৭:১৬ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার

ক্যারিয়ারে অনৈতিক সিদ্ধান্ত নেইনি: ক্ষুব্ধ ম্যাশ ফিরে গেলেন বাসায়

টানা হার থেকে পরিত্রাণে দলের একাদশ নির্বাচনে তারা অনেকটাই দিশাহারা। ফ্র্যাঞ্চাইজি আর অধিনায়ক মাশরাফির দ্বন্দ্ব পৌঁছেছে চরমে। দল নির্বাচনে ফ্র্যাঞ্চাইজির হস্তক্ষেপের কারণে রাগে-ক্ষোভে দুপুর ১টায় হোটেল ছেড়ে বাসায় ফিরে যান অধিনায়ক

০৩:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার

যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত চীনের ‘সোনালী ময়ুরী’

চীনে যুদ্ধবিমান নিয়ে এক অ্যারোবেটিক মহড়ার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন নারী বৈমানিক ইউ ঝু (৩০)। তিনি প্রথম নারী হিসেবে চীনের জে-১০ জঙ্গি বিমান চালান। সোমবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এখবর দেয়

০২:৪২ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার

বোর্ড সভাপতিকে ‘বড় গর্দভ’ বলে দলের বাইরে ব্রাভো!

ব্রাভো বলেন, আপনি ব্যর্থ হচ্ছেন গত চার বছর ধরে। কেন আপনি পদত্যাগ করছেন না! আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, হে বিশাল নির্বোধ- আমাকে কখনোই দলের ‘এ’ ক্যাটগরির কন্ট্রাক্টে রাখা হয়নি। সম্প্রতি আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ব্রাভো। তবে

০২:১৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার

সেলফোনে লটারি প্রতারক ৪ বিদেশি ‘ঘুঘু’ আটক

মোবাইল ফোনে মেসেজ বা কল দিয়ে লোভনীয় লটারি জেতার ফাঁদে জড়িয়ে লোক ঠকাচ্ছিল তারা। র‌্যাবের হাতে এমনি চার জন বিদেশিকে আটক করা হয়েছে। সোমবার সকালে এ খবর দিয়েছে র‌্যাব

১১:২৯ এএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার

টেনিসে ফিরছেন মারিয়া, ফের হচ্ছেন জাতিসংঘের শুভেচ্ছাদূত

ডোপিংপাপে নিষিদ্ধ হওয়ার মেয়াদ শেষে ফের জাতিসংঘের শুভেচ্ছা দূত হতে যাচ্ছেন টেনিসকন্যা মারিয়া ইউরিয়েভনা শারাপোভা। আগামী এপ্রিলে নিষেধাজ্ঞা শেষে তিনি ফিরবেন টেনিসেও। জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।গত মার্চে ডোপ টেস্টে ধরা পড়ার পর শুভেচ্ছা দূত হিসেবে শারাপোভোর সঙ্গে করা চুক্তি স্থগিত করে জাতিসংঘ। ওই চুক্তির মেয়াদ ৯ বছরের

০৬:০৭ পিএম, ১৩ নভেম্বর ২০১৬ রোববার

বেলুচিস্তানে মাজারে বিস্ফোরণে: নিহতের সংখ্যা বেড়ে ৫২

বেলুচিস্তানে সুফিবাদী শাহ নূরানি মাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে ঠেকেছে। এছাড়া শতাধিক আহতের কারও কারও অবস্থা এখনও গুরুতর রয়েছে। গতকাল (শনিবার) বেলুচিস্তানের খুজদার জেলার পার্বত্য এলাকার ওই মাজারে মাগরেবের নামাজের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিজের ভয়াবহ বিস্ফোরকধারী এক কিশোর আত্মঘাতী এই বিস্ফোরণ ঘটায়

০৪:১৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৬ রোববার

এবার দ্রুত ‘কবর খোঁড়া’ প্রতিযোগিতা!

প্রতিযোগিতাটা কিন্তু হয়েছে আন্তর্জাতিক। এতে অংশ নিয়েছে স্লোভাকিয়া ছাড়াও পোল্যান্ড ও হাঙ্গেরির প্রতিযোগিরা। তিন দেশের দশটি দল এতে অংশ নেয়। আয়োজকদের দাবি- গোরখোদকদের কাজটা কতোটা কষ্টের তা বোঝানোর জন্য আয়োজন করা হয়েছিল কবরখোড়া প্রতিযোগিতার। এতে মধ্য ইউরোপ অঞ্চলের সবচেয়ে চালু গোরখোদক দলের মুকুট জয় করেছে

০৩:৩০ পিএম, ১৩ নভেম্বর ২০১৬ রোববার

আমাদের পাগলীটা গতকাল ভোরে পরপারে চলে গেছে...

অসীম কৌতুহলী তরুন ডিবি কনস্টেবল মেজাফ্ফর হোসেন তার সাথে কথা বললেন, কিন্তু ভাষা এমনই জড়ানো এবং দুর্বোধ্য ছিলো যে তার কোন কথার অর্থই বোঝা যায়নি। তাতে কী, সকালে-দুপুরে দোকান থেকে রুটি কিনে খাওয়ান । এরপর থেকে দুজনের মাঝে সখ্য। এমনি করে চললো দিন তিনেক

০৫:৩০ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার

কিস্যা ৩ ক্রোর কা: মোদির `কালো বিড়াল` কি বের হয়ে যাচ্ছে!

এবার যে খবর ফাঁস হয়েছে তা মোদির প্রশংসার বেলুনে জমা হ্ওয়া সব হাওয়া বোধ হয় বের করে দেওয়ার যোগাড় করেছে। জানা গেছে, ৫০০ ও হাজারের নোট বাতিলে মোদিজীর ঘোষণার আগে দিয়ে ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাকাউন্টে জমা করা হয় তিন কোটি রুপি

০৩:৩৮ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার

গারো তরুণী ধর্ষণ: প্রধান আসামি ‘বাড্ডার ত্রাস’ রুবেল গ্রেপ্তার

রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সকালে র‌্যাব জানায়, শাহজালাল বিমানবন্দরের রেলস্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক রুবেল সম্পর্কে আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, বাড্ডার ত্রাস বলে পরিচিত রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে

১১:৫৫ এএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার

তুমি একটা ট্রাম্প!

ট্রাম্পকে তুমি বর্ণবিদ্বেষী বলছো, গালাগাল করছো, অথচ তুমি নিজেও একটা ট্রাম্প! ট্রাম্প আমেরিকায় মুসলমানদের থাকতে দেবে না, ঢুকতে দেবে না বলাতে তুমি ট্রাম্পকে মানবতা বিরোধী বলছো, জাতিবিদ্বেষী বলছো, অথচ তুমি তোমার দেশে হিন্দু-বৌদ্ধদের বাড়িঘর-ধর্মশালা আগুন জ্বালিয়ে ধ্বংস করে দাও, তাঁদের সম্পত্তি দখল করে নাও, তাঁদের হত্যা করো এবং তাঁদের তাড়িয়ে দাও

১১:০৯ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার