ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

সেবক নিত্যরঞ্জন হত্যা: অজ্ঞাতদের আসামি করে মামলা

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১১:৫৬, ১১ জুন ২০১৬   আপডেট: ১২:২১, ১২ জুন ২০১৬

পাবনা: জেলার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে (৬২) হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।

সদর থানা ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, শুক্রবার রাত ১১টার দিকে ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে, ঘটনার ২৯ ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করতে পারেনি। সনাক্ত করতে পারেনি হত্যাকারীদের।

এ প্রসঙ্গে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির জানান, হত্যার ধরণ দেখে মনে হচ্ছে দেশের বিভিন্ন স্থানে পরিকিল্পত হত্যার মতো দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। মুলত দেশকে অস্থীতিশীল ও মানুষের মাঝে আতংক সৃষ্টির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড।

তিনি জানান, মামলাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের কার্যনির্বাহী পরিষদের সদস্য বলাই কৃষ্ণ ঘোষ জানান, নিত্যরঞ্জন পাণ্ড একদম সাদাসিধে, নির্লোভ, ভাল মনের মানুষ ছিলেন। তার সাথে কারো শত্রুতা ছিল না। তাকে হত্যা দেশের অন্যান্য হত্যাকাণ্ডের পরিকল্পিত অংশ। আমরা এ হত্যার বিচার চাই।

প্রসঙ্গত, শুক্রবার ভোর ৫টার দিকে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে প্রাতঃভ্রমণে বের হলে মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান ফটকের সামনে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিউজওয়ান২৪.কম/এইচএম

ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত