ঢাকা, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

‘সমাপনী পরীক্ষা’ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৪, ১৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আজ থেকে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। ২৬ নভেম্বর পর্যন্ত ১০০ নম্বরের মোট ৬টি বিষয়ের পরীক্ষা হবে।

জানা গেছে, রোববার সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এবার এই দুই পরীক্ষায় অংশ নেবে সারাদেশের মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ শিক্ষার্থী। তাছাড়া এ বছর পরীক্ষা থেকে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়া হয়েছে।

পরীক্ষার্থীর মধ্যে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী প্রাথমিকের এবং ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন ইবতেদায়ির। সারাদেশে মোট ৭ হাজার ৪১০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

নিউজওয়ান২৪/জেডএস

 

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত