লে. জেনারেল নাভিদ মুখতার আইএসআই প্রধান
বিশ্ব সংবাদ ডেস্ক
পাকিস্তান সেনাবাহিনী দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, আইএসআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে লে. জেনারেল নাভিদ মুখতারকে।
নয়া সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে দেশটির অতি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার প্রধান পদে নয়া ডিজি নিয়োগ দেওয়া হলো। লে. জেনারেল রিজওয়ান আখতারের স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল নাভিদ। রিজওয়ানকে বদলি করা হয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রেসিডেন্ট হিসেবে।
অপরদিকে লে. জেনারেল বিলাল আকবরকে নিয়োগ দেওয়া হয়েছে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে। এর তিনি করাচি রেঞ্জার্সের মহাপরিচালক ছিলেন।
সোমবার ডন.কম জানায়, সিজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে লে. জেনারেল বিলালের নিয়োগে প্রমাণ করে নয়া সেনাপ্রধান জেনারেল বাজওয়া পাকিস্তানের অভ্যন্তরীন নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে যাচ্ছেন। অভ্যন্তরীন সিকিউরিটি ইস্যু ব্যবস্থাপনায় বিলাল সবিশেষ অভিজ্ঞ বলে জানা গেছে।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন ‘কাশ্মির বিশেষজ্ঞ’ জেনারেল বাজওয়া পাকিস্তানের নয়া সেনাপ্রধান
সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ বেশকিছু পজিশনে পদায়ন ও বদলি করা হয়। এই সূত্রে ৭জন মেজর জেনারেলকে পদোন্নিতি দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কে।
নিউজওয়ান২৪.কম/একে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ