NewsOne24

লে. জেনারেল নাভিদ মুখতার আইএসআই প্রধান

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৩:২৪ এএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৩০ এএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার

পাকিস্তান সেনাবাহিনী দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, আইএসআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে লে. জেনারেল নাভিদ মুখতারকে। 

নয়া সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে দেশটির অতি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার প্রধান পদে নয়া ডিজি নিয়োগ দেওয়া হলো। লে. জেনারেল রিজওয়ান আখতারের স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল নাভিদ। রিজওয়ানকে বদলি করা হয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রেসিডেন্ট হিসেবে।

অপরদিকে লে. জেনারেল বিলাল আকবরকে নিয়োগ দেওয়া হয়েছে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে। এর তিনি করাচি রেঞ্জার্সের মহাপরিচালক ছিলেন।

সোমবার ডন.কম জানায়, সিজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে লে. জেনারেল বিলালের নিয়োগে প্রমাণ করে নয়া সেনাপ্রধান জেনারেল বাজওয়া পাকিস্তানের অভ্যন্তরীন নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে যাচ্ছেন। অভ্যন্তরীন সিকিউরিটি ইস্যু ব্যবস্থাপনায় বিলাল সবিশেষ অভিজ্ঞ বলে জানা গেছে।

নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন ‘কাশ্মির বিশেষজ্ঞ’ জেনারেল বাজওয়া পাকিস্তানের নয়া সেনাপ্রধান

সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ বেশকিছু পজিশনে পদায়ন ও বদলি করা হয়। এই সূত্রে ৭জন মেজর জেনারেলকে পদোন্নিতি দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাঙ্কে।

নিউজওয়ান২৪.কম/একে