রাসূল (সা.) এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র নগরী মদিনায় মহানবী হজরত মুহাম্মাদ (সা.) এর রওজা জিয়ারত করেন।
রবিবার বাদ জোহর মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মাদ (সা.) এর রওজা জিয়ারত করেন তিনি। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন ওয়াজেদ এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও রওজা জিয়ারতে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। মদিনার ডেপুটি গভর্নর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অর্ভথনা জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে চার দিনের সফর শেষে সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ-এর আমন্ত্রণে গত ৩১ মে ইসলামী সহযোগিতা সংস্থার ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়