রাজধানীর ৫ আসনে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের দিন এবং তার আগে ও পরের দুদিন (মোট পাঁচ দিন) রাজধানীর পাঁচটি নির্বাচনী এলাকায় মিছিল, সমাবেশ ও শোভাযাত্রায় নিষেদ্ধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পাঁচটি আসন হল-ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০।
গতকাল সোমবার ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান এমন নির্দেশনা দেন বলে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরো বলা হয়, কোনো ব্যক্তি ওই নির্দেশনা লঙ্ঘন করলে তিনি অন্যূন দুই বছর এবং অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ড-অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৮ অনুযায়ী-ঢাকা জেলার ৫টি নির্বাচনী এলাকা ঢাকা-১, ২, ৩, ১৯ এবং ২০ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ করার পূর্ববর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো ব্যক্তি কোনো মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না।
এ ছাড়া উল্লিখিত সময়ের মধ্যে কোনো হিংসাত্মকমূলক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ, ভোটার বা নির্বাচনী কাজকর্ম বা দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ভয়ভীতি প্রদর্শন বা কোনো অস্ত্র বা শক্তি প্রদর্শন করা যাবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিউজওয়ান২৪/জেডএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ