যারা এখনো আত্মসমপর্ণ করেননি তারা সাবধান: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ আজ বাংলাদেশে এক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন পুলিশ প্রধান (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী।
তিনি বলেন, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক ব্যবসা প্রতিহত করা সম্ভব নয়। সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক ব্যবসা বন্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবেই। যারা এখনো আত্মসমপর্ণ করেননি তারা সাবধান, কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) কক্সবাজারের টেকনাফ উপজেলায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। এসময় বাকি মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানান তিনি।
ড. মো. জাবেদ পাটোয়ারী বলেন, আত্মসমর্পণকারীদের মামলা দ্রুত নিষ্পত্তির ব্যাপারটি দেখা হবে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সরকার সব ব্যবস্থা গ্রহণ করবে।
এ দিন বেলা ১১টার দিকে টেকনাফের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির তিন ভাইসহ ১০২ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার ৪টি আসনের সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়