মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, স্বামী-স্ত্রী দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি
রাজধানীর মেহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এই দম্পতি হলেন- সাইফুল ইসলাম (২৫) ও সাজেনা আখতার (১৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
সাইফুলের ভাই একলাস হোসেন জানান, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং ১৩ নম্বর রোডের একটি টিনশেড ঘরে থাকেন সাইফুলরা। তিনি থাকেন পাশের ঘরে। ওই হাউজিংয়ের গরুর ফার্মের ব্যবস্থাপনার কাজ করতেন সাইফুল। সাইফুলের বাবার নাম আতাউজ্জমান। তাদের গ্রামের বাড়ি ভোলার লালমোহনের বদরপুর গ্রামে। আজ ভোর পাঁচটার দিকে শব্দ শুনে ও ধোঁয়া দেখে সবাই দৌড়ে আসেন। দরজা ভেঙে ভেতর থেকে দুজনকে উদ্ধার করা হয়। পরে তাদের বার্ন ইউনিটে নেওয়া হয়।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ