ঢাকা, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

বিমানে সিটের নিচে ছিল ৪০ সোনার বার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৯, ৬ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিট থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজি০৮৯ বিমান থেকে এ স্বর্ণ জব্দ করেন তারা।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, বিজি০৮৯ বিমানে করে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন যাত্রীর কাছে পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না জানায় গোয়েন্দা দল বোর্ডিং ব্রিজসহ গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। পরে বিমান তল্লাশি করে ২৫/এ নম্বর সিট থেকে স্বর্ণের ৪০টি বার উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের ওজন ৪ কেজি ৬৫২ গ্রাম ।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের মোট মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজওয়ান২৪/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত