বিএনপি আমলের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের ইন্তেকাল
দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভোগার পর সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করে বলে জানান মরহুমের ভাতিজা ব্যারিস্টার অনিক আর হক। সাবেক বিএনপি সরকারের মন্ত্রী সিনিয়ার আইনজীবী আমিনুল হক মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।
তাকে রাজশাহীর গ্রামের বাড়িতে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপি সভাপতি আবদুস সালাম শাওয়াল জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে দেশে ফিরেন আমিনুল হক। এরপর থেকেই ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিসিইউ) চিকিৎসা নিচ্ছিলেন।
এক ছেলে ও এক মেয়ের পিতা ব্যারিস্টার আমিনুল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির টিকিটে তিনবার এমপি নির্বাচিত হন। ১৯৯১ থেকে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আগ পর্যন্ত বিএনপির এমপি ও মন্ত্রী ছিলেন। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরীর কাছে হেরে যান তিনি।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়