প্রায় ৫০০ কি.মি নৌপথ খনন করবে বাংলাদেশ-ভারত
নিউজ ডেস্ক
ফাইল ছবি
সিলেটের জকিগঞ্জ থেকে আশুগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে ভারতের দইখাওয়া পর্যন্ত ৪৭০ কিলোমিটার নৌপথ বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে নৌপথ খনন করা হবে।
সোমবার মন্ত্রিসভায় অনুমোদনপ্রাপ্ত ‘এডেনডাম টু দ্যা প্রটোকল অন ইন্ডিয়া ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড’ এর খসড়ায় এমন তথ্য উঠে এসেছে।
এই নদীপথ খননের ৮০ শতাংশ খরচ ভারত এবং ২০ শতাংশ বাংলাদেশ বহন করবে বলে ওই খসড়ায় বলা হয়।
সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিটি অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে নৌ প্রোটোকল, এখানে বাংলাদেশের পানগাঁও ও ভারতের আসামের ধুপড়ি অন্তর্ভুক্ত করা হয়েছে। নো-ম্যান্স এরিয়াতে প্রয়োজনে বিজিবি ও বিএসএফ’র সহযোগিতায় ইমার্জেন্সি সার্ভিস গ্রহণ, ক্রু বা নাবিকদের মরদেহ দেশে আনার সহজীকরণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ট্রাক, ট্রাক্টর, ট্রেইলার ভারতের অভ্যন্তরে আগরতলা আইসিবি পর্যন্ত যাওয়ার সুযোগ করা হয়েছে। সেখানে রয়েছে আনলোড করার বিষয়টি।’
এছাড়া বাংলাদেশ ও ভারতের নৌ সচিব পর্যায়ের সভায় ভারতীয় পণ্য সামগ্রী চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পরিবহনের উদ্দেশে স্বাক্ষরিত চুক্তির বিষয়টিও মন্ত্রিসভায় অবহিত করা হয়েছে বলে সচিব জানান।
নিউজওয়ান২৪/এমএম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ