প্রার্থীতা ফিরে পেতে শেষ দিনে ৫৩৪ জনের আপিল
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সময় শেষ হয়েছে। বুধবার ছিল রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধের প্রার্থীদের আপিলের শেষ দিন। গত ৩ দিনে মোট বাতিল হওয়া ৭৮৬ জনের মধ্যে আপিল করেছেন ৫৩৫ জন প্রার্থী। তবে শেষ দিনেও আপিল করেননি ২৫১ জন প্রার্থী।
এদিকে বৃহস্পতিবার ১০টা থেকে আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। দুই দিনে শুনানি শেষ করা সম্ভব নয় জানিয়ে ইসি সচিব বলেন, আগামী ৬ ডিসেম্বর ক্রমিক ১-১৬০, ৭ ডিসেম্বর ১৬১-৩১০ এবং ৮ ডিসেম্বর ৩১১-৫৪৩ এর শুনানি অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গত ২ নভেম্বর বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ ছিল সোম, মঙ্গলবার ও বুধবার।
এ সময়ের মধ্যে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে আপিল করেন প্রার্থীরা। প্রথম দিন সোমবার ৮২ জন আপিল করেছিলেন। দ্বিতীয় দিন মঙ্গলবার ২৩৪ জন আপিল করেন। আর শেষ দিন অর্থাৎ বুধবার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কমিশনে আপিল করেন ২১৬ জন।
এ নিয়ে মোট বাতিল হওয়া ৭৮৬ জনের মধ্যে আপিল করেছেন ৫৩৫ জন। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি ২৫১ জন প্রার্থী। ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়