প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন আতিক-তাপস
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করলেন আতিক-তাপস। ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এগিয়ে থাকা আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
তারা রাত সাড়ে ৯টার দিকে গণভবনে যান বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাত সোয়া ১০টার দিকে গণভবন ছাড়েন আতিক ও তাপস।
ঢাকার দুই সিটি নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেয়া হয়েছে। এরপর চলছে গণনা। এতে আতিকুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এবং তাপস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন।
অবশ্য বিএনপি এরই মধ্যে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
নিউজওয়ান২৪.কম/এমজেড
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়