পদ্মা সেতুতে বসছে আরও দুটি স্প্যান
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
সোমবার (১৮ মার্চ) পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক এম শফিকুল ইসলাম জানান, জাজিরা পয়েন্টে ৩০০ মিটার লম্বা দুটি স্প্যান স্থাপনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ৬ দশমিক ১৫ মিটার দীর্ঘ এই সুবিশাল সেতুর মূল অবকাঠামোর ১,৫০০ মিটার এর মাধ্যমে দৃশ্যমান হবে।
এ দুটি স্প্যান স্থাপন করা হলে জাজিরা পয়েন্ট থেকে মোট ১,৩৫০ মিটার দৃশ্যমান হবে এবং মাওয়া পয়েন্টে দৃশ্যমান হবে ১৫০ মিটার।
২০১৮ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে ‘পদ্মা ব্রীজ টোল প্লাজা’র নাম ফলক উন্মোচন করেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, আনুমানিক ৩০,১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা ব্যয়ে, এই সেতু নির্মিত হলে জাতীয় অর্থনীতিতে শতকরা ১ দশমিক ২ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে এবং প্রতি বছর শতকরা ০ দশমিক ৮৪ হারে দারিদ্র্য হ্রাস পাবে।
পদ্মা সেতুর প্রথম স্প্যানটি ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর স্থাপন করা হয়, এর চার মাস পর ২০১৮ সালে ২৮ জানুয়ারির দ্বিতীয় এবং দেড় মাস পর, ১১ মার্চ তৃতীয় স্প্যানটি স্থাপন করা হয়।
সংশ্লিষ্ট প্রকৌশলীগণ মনে করছেন, সেতুটির কাজ শেষ করতে ৪২টি কংক্রিট নির্মিত পিলারের ওপর ৪১টি স্প্যান স্থাপন করতে হবে।
নিউজওয়ান২৪/ইরু
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়