থাই পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই দুই দিনের সফরে আজ বুধবার (৩ এপ্রিল) ঢাকা আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের দেয়া নৈশভোজে অংশ নেবেন থাই পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও থাই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই এর আগে ২০১৭ সালে ঢাকা সফর করেন। এ ছাড়া গত বছরের মে মাসে থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরন ঢাকা ও চট্টগ্রাম সফর করেন।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়