ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ভারতের আন্দামান সাগরের নিম্মচাপ থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে উত্তাল বঙ্গপসাগর। আন্দামান সাগর থেকে বঙ্গপসাগরে এসে আরও বেশি শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে সারাদেশে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি।
রোববার মধ্যরাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরই শীত জেঁকে বসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
ভারতীয় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ফেথাই আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার বিকেল নাগাদ কাকিনাদা এলাকা দিয়ে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রম করার পর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে এ ঘূর্ণিঝড় ওইদিনই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফেথাইয়ের বাংলাদেশের দিকে আসার কোনো সম্ভাবনা নেই। তবে সাগর উত্তাল থাকায় ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দেশের সমুদ্রবন্দরগুলোতে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর।
নিউজওয়ান২৪/এমএম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ