ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৭, ৬ অক্টোবর ২০১৮  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার খালিদ বিন আহমেদ ও মোহাম্মদ হিজবুল্লাহ ‘এস কে টিভি’ নামে ইউটিউব চ্যানেল খুলে গুজব ছড়াচ্ছিলেন।

শুক্রবার রাতে উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাব ১-এর উত্তরা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রাকিবুজ্জামান।

নিউজওয়ান২৪/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত