গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
প্রতীকী ছবি
ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার খালিদ বিন আহমেদ ও মোহাম্মদ হিজবুল্লাহ ‘এস কে টিভি’ নামে ইউটিউব চ্যানেল খুলে গুজব ছড়াচ্ছিলেন।
শুক্রবার রাতে উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব ১-এর উত্তরা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রাকিবুজ্জামান।
নিউজওয়ান২৪/এমএস
