‘কে বড়-কে ছোট, জরিপে যারা এগিয়ে তারাই পাবে মনোনয়ন’
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
কিছু আসনে অস্বাভাবিক সংখ্যায় মনোনয়ন ফরম বিক্রির বিষয়টিতে নাখোশ হয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এটি ওই এলাকায় দলের সাংগঠনিক দুর্বলতার প্রমাণ। আগামীতে ক্ষমতায় এলে এগুলোর সমাধান করা হবে।
তিনি আরো বলেন, ফরম কিনলে শুধু হবে না, জরিপে যারা এগিয়ে থাকবে তাদের হাতেই উঠবে নৌকা প্রতীক। কে বড়, কে ছোট নেতা এই বিষয়টি কোনভাবেই গুরুত্ব পাবে না।
বুধবার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময় দেয়া বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় একঘণ্টা বক্তব্য দেন দলীয় প্রধান।
শেখ হাসিনা আরো বলেন, যাকে মনোনয়ন দেব তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। না হলে বিপদ হবে। ক্ষমতায় আসছি মনে করে নিজেদের মধ্যে যে আসন খাওয়া-খাওয়ির মনোভাব তা পরিহার করতে হবে।
এবার ৩০০ আসনে আওয়ামী লীগের চার হাজার ২৩ জন মনোনয়ন ফরম কিনেছেন। আগে থেকেই প্রধানমন্ত্রী জানিয়ে আসছেন, কাদের জনপ্রিয়তা বেশি সেটি জানতে প্রতি আসনে একাধিকবার জরিপ করা হয়েছে। আর যাদের পয়েন্ট বেশি তারাই মনোনয়ন পাবে।
শেখ হাসিনা বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে জরিপ চালানো হয়েছে। এর ভিত্তিতেই দেয়া হবে মনোনয়ন। কোনো প্রার্থীর প্রতি ভোটারের সমর্থন আছে কি না সেটা বিবেচনায় করা হবে সবার আগে।
মনোনয়ন যাকেই দেয়া হোক, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশও দেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, প্রার্থীর বিরোধিতা করা হলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। একটা সিটেও হারবো কারোরই এমন মনোভাব পোষণ করা ঠিক হবে না।
প্রধানমন্ত্রী আরো জানান, স্থানীয় সরকার নির্বাচনে জয়ীরা এমপি হিসেবে মনোনয়ন পাবেন না।
নিউজওয়ান২৪/জেডএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ