ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি

তাজা খবর ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ১৮ মার্চ ২০১৭  

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (হোম অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়ান্স)’ পদে ৩০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:

উচ্চ মাধ্যমিক পাসেই প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।
এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
মোটরবাইক ও কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে।
এছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

বেতন সীমা: আলোচনা সাপেক্ষে

আবেদনের শেষ তারিখ: ১১ই এপ্রিল, ২০১৭

আবেদন প্রক্রিয়া: বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পাশপাশি ই-মেইলের মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকছে। ই-মেইল করার ঠিকানা ‘[email protected]’।

নিউজওয়ান২৪.কম

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত