ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি
তাজা খবর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (হোম অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়ান্স)’ পদে ৩০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা:
উচ্চ মাধ্যমিক পাসেই প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।
এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
মোটরবাইক ও কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে।
এছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
বেতন সীমা: আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ তারিখ: ১১ই এপ্রিল, ২০১৭
আবেদন প্রক্রিয়া: বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পাশপাশি ই-মেইলের মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকছে। ই-মেইল করার ঠিকানা ‘[email protected]’।
নিউজওয়ান২৪.কম
