ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:

এইচএসসিতে ফেল শিক্ষার্থীদের ১-২ মাসের মধ্যে পুনঃপরীক্ষা

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ৩১ অক্টোবর ২০২৬  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। বিগত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে।

উল্লেখ্য, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

ফেল করা পরীক্ষার্থীদের আগামী ১ থেকে ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, যে শিক্ষার্থী যে কয়টি বিষয়ে ফেল করেছেন, তাদের ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত