ইভিএম এর সরঞ্জাম পৌঁছেছে খুলনায়
খুলনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
খুলনায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে পৌঁছেছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর সরঞ্জাম। আজ (মঙ্গলবার) বেলা ১২ টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ট্রেজারি শাখায় এসব জমা রাখা হয়।
এর আগে সোমবার রাতে নির্বাচন কমিশন থেকে ৩টি কাভার্ড ভ্যানে করে এসব সরঞ্জাম পাঠানো হয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে ইভিএম সরঞ্জাম গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
ইভিএম সরঞ্জামের মধ্যে রয়েছে ১ হাজার ৪৪০টি কন্ট্রোল ইউনিট, ১ হাজার ৪৪০টি ব্যাটারি, ১ হাজার ৪৪০টি ব্যালট ইউনিট, ১ হাজার ৪৪০টি ল্যাপটপ মনিটর এবং ৮৭৭টি থার্মাল পেপার।
জেলা প্রশাসনের সহকারী নাজির শেখ মো. নাজমুল হুদা ও এসআই হুমায়ুন কবির বলেন, নির্বাচন কমিশন থেকে প্রেরিত খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের ১৫৭টি কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ইভিএম মেশিন বুঝে নেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এসব সরঞ্জার নির্বাচনের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।
উল্লেখ্য, খুলনা-২ আসনে ১৫৭টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ৬৫৩টি কক্ষে ইভিএম ভোটিং সিস্টেমে ভোটগ্রহণ হবে। এ আসনে ইভিএম এর আওতাভুক্ত ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৮৩ জন। সব ভোটারকেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়