ইজতেমার ময়দান থাকবে প্রশাসনের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দান সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলীগ জামাতের দুই গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।
এছাড়া, নির্বাচনের পর আলোচনা করে বিশ্ব ইজতেমার সময় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগের মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা সা’দ অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও দুই পক্ষের শতাধিক অনুসারী আহত হয়।
এ ঘটনায় শনিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তাবলিগের দুই গ্রুপের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সভা হয়। সভায় সভপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা সা’দ ও ইব্রাহিম দুই গ্রুপের সংঘর্ষের ঘটানায় বিবাদ নিষ্পত্তি করতে ডাকা হয়েছিল এ সভা।
তিনি বলেন, সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে তদন্ত চলবে অপরদিকে এ সময়ের মধ্যে দু’গ্রুপের বিবাদ নিষ্পত্তি করার উদ্যোগও নেয়া হবে।
সভায় মাওলানা সা’দ এর সমর্থিত গ্রুপের ওয়াসিফুর ইসলাম ও ইব্রাহিম দৌলা সমর্থিত গ্রুপের মাওলানা জুবায়ের হোসেনের পক্ষে আশরাফ আলী ও আব্দুল কুদ্দুস সভায় অংশ নেন।
প্রায় আড়াই ঘণ্টার সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়