২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে : প্রধানমন্ত্রী
নিউজওয়ান ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ফাইল ফটো
উন্নয়নের ধারা ও দেশের সেবা বজায় রাখতে তিন বাহিনীকে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি আগের তুলনায় অনেক বেশি মজবুত। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ যাতে কারো মুখাপেক্ষী হয়ে না থাকে সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতাতেও বাংলাদেশ সফলতা অর্জন করেছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে সাভার সেনানিবাসে আয়োজিত সিএমপি কোরের সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। সে লক্ষ্যে আমরা পারমাণবিক ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছি।
শেখ হাসিনা আরও বলেন, নিপীড়নের মুখে রাখাইন থেকে ৬ থেকে ৭ লাখ শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশসহ সাধারণ মানুষ আন্তরিকতা সঙ্গে কাজ করছে। এ সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়