১৫ আগস্টের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে : কৃষিমন্ত্রী
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর
ফাইল ছবি
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আল ও কামারুজ্জামানের সন্তানরাই লড়াই করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আজ শুক্রবার পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘১৫ আগস্টের ষড়যন্ত্রের অংশ হিসেবেই ৩ নভেম্বরের জেলহত্যা হয়েছিল। এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ’
কারা এই ষড়যন্ত্র করছে- এমন প্রশ্নে মতিয়া বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি, যারা বাংলাদেশের অভ্যুদয় চায়নি, যারা বাংলাদেশকে আজও মেনে নিতে পারে না, তারাই ষড়যন্ত্র করছে। তবে সমস্ত ষড়যন্ত্রকে ভেদ করে জাতির কন্যা ও চার নেতার বংশধররা এক হয়ে লড়াই করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ’
এর আগে পুরাতন কেন্দ্রীয় কারাগারের স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে কারা অধিদপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত আইজি প্রিজন ইকবাল হাসান। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
এ ঘটনার আড়াই মাস পর মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে বন্দী অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। এর পর থেকে এই দিবসটি আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ