১৪ দলের সমাবেশ চলছে
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলের কর্মী সমাবেশ শুরু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে ‘বিএনপি’র অব্যাহত মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সমাবেশে সভাপতিত্ব করছেন। ১৪ দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত আছেন সমাবেশে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ সমাবেশটি পরিচালনা করছেন।
সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় ১৪ দলের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে বিপুল লোকজন উপস্থিত হয়।
এর আগে ১৪ দলের নেতারা নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সজাগ ও সতর্ক রাখতে জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠ দখল রাখার ঘোষণা দিয়েছিল।
১৪ দল সূত্রে জানা যায়, সরকারবিরোধী যেকোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা আসতে পারে আজকের সমাবেশ থেকে।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়