আরেকটি রানাপ্লাজার অপেক্ষা!
হেলে পড়েছে ভবন, কাজ করছে শ্রমিকরা
স্টাফ রিপোর্টার
হেলে পড়া ভবন ছবি- নিউজওয়ান২৪.কম
ঢাকা: মঙ্গলবার রাজধানীর বিজয় সরণি ফুটওভার ব্রিজের পাশের একটি ৬ তলা ভবনের একাংশ প্রায় একহাত পরিমাণ হেলে পড়া অবস্থায় দেখা যায়। সামনে গিয়ে দেখা গেল বাঁশ দিয়ে হেলে পড়া অংশ ঠেকা দিয়ে রাখা হয়েছে। যদিও ইট-সিমেন্টের এই বিশাল ভবনকে গোটা কয়েক বাঁশ দিয়ে ওভাবে ঠেকা দিয়ে রাখা যায় না। কিন্তু তারপরও শ্রমিকদের জীবনের ওপর মারাত্মক ঝুঁকি নিয়ে ওই ভবনের ৬ তলায় গার্মেন্ট কর্মীদের কাজ করানো হচ্ছে অনেকটা জোরজবরদস্তি করেই। তবে যারা কর্তৃপক্ষের চোখ রাঙানি উপেক্ষা করে প্রাণের মায়ায় গার্মেন্ট ত্যাগ করেছেন, তাদের বেতন জুটবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায়, ভবনের ঝুঁকিপূর্ণ অংশের মালামাল পুরুষ শ্রমিকরা সরিয়ে নিচ্ছে আর নারী শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে নিয়মিত ডিউটি।
ভবন হেলে পড়া বিষয়ে গার্মেন্টের ম্যানেজার আশরাফ হোসেনকে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের বলেন, সকালে আমাদের ইঞ্জিনিয়ার এসেছিলেন। উনি সবকিছু ঘুরে দেখে ভবনের একটি অংশ ঝূঁকিপূর্ন ঘোষণা করেছেন। ওনার নির্দেশনা অনুযায়ী আমরা ভবনের ওই অংশের মালামাল সড়িয়ে নিয়ে অন্য অংশে রাখছি।
ওই অংশটুকু ভেঙে পরলে অন্য অংশ কি ঠিক থাকবে? এমন প্রশ্নে কিছুটা থতমত খেয়ে গেলেও সহসাই তা সামলে আশরাফ বোকা বোকা হাসি দিয়ে বলেন, তা না। আপাতত সড়িয়ে নিচ্ছি। পরে রাজউকের বিশেষজ্ঞদলের আসার কথা রয়েছে। দেখি তারা কী বলে।
শ্রমিকদের মাল সড়ানোর ফাঁকে কৌশলে অন্য কয়েক জন শ্রমিকের সহায়তা নিয়ে ভবনের ছাদে গিয়ে দেখা যায়, ভবনটি পাশের ভবনের ওপর একহাত মত হেলে পড়েছে। হেলে পড়া অংশে বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রাখা হয়েছে। পরে ওই শ্রমিকদের পরামর্শে ভবনের নিচে গিয়ে হেলে পড়া অংশটুকু আরো পরিষ্কার দেখা গেল।
নাম গোপন রাখার শর্তে গার্মেন্টের এক নারী কর্মী বললেন, এইডা আইজকা না, ৩/৪ মাস আগেই হেইলা পড়ছে। আমরা বার বার বলি, কিন্তু আমাগো কথা হেরা কানেই নেয় না। উল্টো ঝাড়ি দিয়ে বলে, “তোমরা আইছো কাম করনের লাইগা, এই সব দেখার লাইগা না।
অপর নারী শ্রমিক বললেন, “গার্মেন্টে ঢুকলেই বুকের ভেতর কাঁপতে থাকে। মনে হয়, এই বুঝি ভাইঙা পরবো। কিন্তু কী করমু কন, কাম না করলে ম্যানাজার কইসে বেতনও দিব না। এই মাসের বেতনডা পাইলেই চইলা যামু।” এমন অবস্থা শুধু এই দু’জনেরই নয়, ওই গার্মেন্টে কর্মরত ৪শ শ্রমিকের সবার। তাদের সবার চোখেই আতঙ্কের ছায়া দেখা যায়।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মাজারুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা দুপুরেই গার্মেন্ট বন্ধ করে দেওয়ার জন্য বলেছি। সেখানে অতিরিক্ত পুলিশ ফোর্সও মোতায়ন করেছি। গার্মেন্টের ম্যানেজার বলেছিলো, খুব দ্রুতই তারা শ্রমিকদের ছুটি দিয়ে গার্মেন্টটি আপাতত বন্ধ করে দিবে।
পরে ওই ভবনের ম্যানেজার রফিকের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তার রুমটি তলাবদ্ধ অবস্থায় দেখা যায়। মার্কেটের দোকানদার ফারুককে প্রশ্ন করে জানা গেল- মার্কেটের মালিকের নাম নাজিম, থাকেন গুলশানে। তিনি এখানে খুব একটা আসেনও না।
পাশে দাঁড়ানো একজন স্বগতোক্তির মতো বলছিলেন, আবারনি একটা ছোটখাটো রানা প্লাজার ঘটা এখানে ঘটে যায়! তার সঙ্গে কথা বলতে এগিয়ে যেতেই সংবাদিক পরিচয় পেয়ে সেভয়ে এড়িয়ে গেলেন। বোঝা গেল, তিনি প্মারভাবশালী মালিক পক্ষের পরিচিত। তার পরিচয় জানলে বিপদ হতে পারে।
আরেকজন শ্লেষের ভাষায় বললেন, ভাই, রিপোর্ট-টিপোর্ট না কইরা ফায়ার সার্ভিসরে আগেই খবর দিয় রাখেন আর পারলে ঢাকা মেডিকেলেও অগ্রিম জানান দিয়া রাখেন ডাক্তার নার্সগোরে.. যাতে সবাই প্রস্তুত থাকতে পারে। আর টিভির ক্যামেরাও চইলা আসবো ঘটনার সঙ্গে সঙ্গেই... চিন্তার কিছু নাই...
রাগত ভাবে কথাগুলো বলেই ভদ্রলোক দ্রুতবেগে সরে পড়লেন।
ভবনটির প্রবীণতম সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৪ সালে সুপার মার্কেট নামের ওই ভবটির উদ্বোধন করা হয়।
নিউজওয়ান২৪.কম/একে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ