ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

হাসিনা সরকারের সঙ্গে রয়েছে জাতিসংঘ: গুতেরেস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ২৮ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেছেন, শেখ হাসিনার সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সংহতি ও সহযোগিতা রয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সাথে বৈঠককালে জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে।

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে গুতেরেস বলেন, এদেশের উন্নয়ন সত্যিই অসাধারণ এবং অনেক দেশ এ থেকে শিক্ষা নিতে পারে।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব বলেন, আপনি (শেখ হাসিনা) অনেক দেশের রাষ্ট্রপ্রধানের জন্য রোল মডেল হতে পারেন।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুত শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোরারোপ করেন জাতিসংঘ মহাসচিব।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে গুতেরেস বলেন, সব দেশকে একসঙ্গে জলবায়ু পরিবর্তন সমস্যার মোকাবেলা করতে হবে। এ ইস্যুতে শেখ হাসিনার নেতৃত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।

প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে অবহিত করেন। পরে জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) সভাপতি পিটার মৌরার।

নিউজঅয়ান২৪/টিআর

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত