হাতিরঝিলে ৪ জেএমবি গ্রেফতার, ল্যাপটপ-মোবাইল-বই জব্দ
স্টাফ রিপোর্টার
ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবগঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।
মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি, মিডিয়া) মারুফ হোসেন সরদার।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, হাফেজ জাফর আহম্মেদ, রাসেল আহম্মেদ ওরফে রিংকু, আব্দুল্লাহ আল মঞ্জু ওরফে জাহাঙ্গীর ও রাসেল উদ্দিন।
মারুফ হোসেন সরদার জানান, সোমবার দিবাগত রাতে হাতিরঝিলের তেজগাঁও অংশ থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন ও বেশ কিছু উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের তথ্যের বরাত দিয়ে বলা হয়, “তারা জেএমবির সক্রিয় সদস্য। তারা ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ, অর্থায়নসহ বিভিন্ন ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিল।”
তাদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
নিউজওয়ান২৪.কম/এসআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়