হরতালেও চলবে এসএসসি পরীক্ষা
শিক্ষা ডেস্ক
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর মঙ্গলবারের ডাকা হরতালেও চলবে এসএসসি পরীক্ষা। সোমবার দুপুরে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহাবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন। পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তথ্যমতে, মঙ্গলবার এসএসসির জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি। মাদরাসার পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি ও মানবিক ও উর্দু, ফার্সি এবং কম্পিউটার শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা বোর্ড চেয়ারম্যান ড. মাহাবুবুর রহমান বলেন, পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় আগামীকাল মঙ্গলবারের পরীক্ষা যথাসময়ে আয়োজন করা হবে।
পরীক্ষা কেন্দ্রে আসতে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে কারণে তিনি সবার কাছে সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শুক্রবার দুপুরে এক বিবৃতিতে গ্যাসের মূল্য বৃদ্ধিকে গণবিরোধী উল্লেখ করে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান হরতালের ডাক দেন।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ