ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

হত্যার হুমকি দেয়া হল আইজি প্রিজনকেও!

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:১৮, ১৯ জুন ২০১৬   আপডেট: ০৬:৫৮, ২১ জুন ২০১৬

ঢাকা: এসপি বাবুল আক্তারকে হত্যার হুমিক দেওয়া হয়েছিল। বাবুল আক্তারকে কিছু করতে না পারলেও দুর্বৃত্তরা তার স্ত্রী মাহমুদাকে নৃশংসভাবে হত্যা করেছে। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডে জড়িতদের পাকড়াও করার আগেই এবার আরেক হুমকির খবর পাওয়া গেছে।

জঙ্গিরা হত্যার হুমকি দিয়েছে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে।

শনিবার বিকেলে সাংবাদিক পরিচয়ে মোবাইল এসএমএসের মাধ্যমে তাকে এ হুমকি দেয়া হয় বলে জানা গেছে।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে ০১৭৫৬৮১৭২৬৯ থেকে হত্যার হুমকি দেয়া হয়।

একজন আসামিকে যশোর জেলে পাঠানোর জেরে তাকে হত্যার এ হুমকি দেয়া হয়েছে বলে এসএমএসে উল্লেখ করেছে অজ্ঞাত বার্তা প্রেরক।

বার্তায় বলা হয়েছে, ‍"জনাব, আইজি আপনি কি পাগল হয়ে গেছেন? রমজানের ঈদ আসছে।এই মুহূর্তে আপনি আমার ভাইকে যশোর কারাগারে পাঠাচ্ছেন!! এবার আমি আপনাকে ক্ষমা করবো না।...আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।’

বার্তাটি পর্যবেক্ষণে দেখা গেছে সরাসরি হত্যার হুমকি না দিলেও প্রকারান্তরে সেরকম কিছুর ইঙ্গিতই দেওয়া হয়েছে। ইংরেজিতে লেখা ওই বার্তায় আইজি প্রিজনের `মুখোশ` মিডিয়ার সামনে খুলে দেওয়ার হুমকি ছাড়াও তাকে নরকে টেনে নিয়ে যাওয়ার ধমকও দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে আইজি প্রিজন ব্রি. জেনারেল ইফতেখার বলেন, যে এসমএসটা এসেছে সেটির মাধ্যমে একজন সাংবাদিক পরিচয়ে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

নিউজওয়ান২৪.কম/এসএল

 

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত