সৎ ব্যক্তিদের বেছে নিন: রাষ্ট্রপতি
কিশোরগঞ্জ প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত
সঠিক, সৎ ও যারা অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, আগামী নির্বাচনে তাদের বেছে নিন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে তার জন্মভূমি মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে এক গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে দলকে ভোট দিলে এলাকার, দেশ ও দশের উন্নতি হবে, তাকেই ভোট দিন আপনারা। কোনো চোর-বাটপারকে ভোট দেবেন না। যারা নিজেদের আখের গোছাতে এমপি-মন্ত্রী হয়, তাদেরকে অন্তত ভোট দেবেন না।
রাষ্ট্রপতি বলেন, আমি কখনো ভুলিনি আমি কৃষক পরিবারের ছেলে। শুধু বলব, আমি আমার শেকড়কে ভুলতে পারব না। যারা শেকড় ভুলে যায়, তারা ভালো মানুষ হতে পারে না। আমি ৭০ সালের রাজনৈতিক জীবনে অনেক কিছু সহ্য করেছি। আপনাদের ভালবাসা ও ভোটে এমপিও হয়েছি। তারপর ডেপুটি স্পিকার, স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং পরপর দু`বার রাষ্ট্রপতি হয়েছি।
তিনি বলেন, আপনারা হয়তো ভাবেন, আমার মধ্যে পরিবর্তন এসেছে। কিন্তু আপনারা জেনে রাখুন, আমি আগের মতোই আছি। বিশ্বের বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, কিন্তু আপনারা হাওরবাসীকে অবমূল্যায়ন করবে এমন কোনো কাজ করিনি।
অনুষ্ঠানে মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আবদুস শাহিদ ভূইয়া সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম.এ আফজল প্রমুখ।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩৩ থেকে ৫১ শয্যায় উন্নীতকরণসহ মোট ৬টি প্রকল্পের উদ্বোধন করেন।
নিউজওয়ান২৪
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ