সৌদি থেকে দেশে ফিরলেন আরো ১১০ শ্রমিক
নিউজ ডেস্ক
ছবি সংগৃহীত
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১১০ জন পুরুষ শ্রমিক। এ নিয়ে মোট ৩৭১ জন শ্রমিক দেশে ফিরলেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা যায়, রোববার দুপুর ২ টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসভি ৮০৬) প্রায় ১৫০ জন শ্রমিক দেশে ফিরেছেন। তবে তাদের মধ্যে ১১০ জন প্রবাসী কল্যাণ ডেস্কে নিবন্ধন করেছেন।
ফিরে আসা শ্রমিকরা বলছেন, তারা একসঙ্গে ১৫০ জন দেশে ফিরে এসেছেন। ফিরে আসা শ্রমিকদের প্রায় সবারই অভিযোগ, সৌদি সরকার তাদের ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। সেখানে কথা শোনার মতো কেউ নেই।
সৌদি ফেরত বগুড়ার আবু ইউসুফ বলেন, সৌদি সরকার রাস্তা থেকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ধরে তাদের জেলে দিচ্ছে। সেদেশে দেশে ফেরার অপেক্ষায় আছে আ কমপক্ষে হাজার খানেক শ্রমিক।
নিবন্ধিত সংখ্যার বাইরেও সৌদি আরব থেকে আরো শ্রমিক বিভিন্ন ফ্লাইটে দেশে ফিরছেন বলেও জানান তিনি।
নিউজওয়ান২৪/এমএম
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়