ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮  

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি জনসভা শুরু। ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি জনসভা শুরু। ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভা শুরু হয়েছে। রোববার দুপুর ২টায় জনসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিএনপির আজকের জনসভার প্রধান অতিথি দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধান বক্তা দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর এতে সভাপতির ভাষণ দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতা-কর্মীর বিরুদ্ধে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয় সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে।

সরকারবিরোধী একটি বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার মধ্যেই বিএনপি এই জনসভা করছে। দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ১ অক্টোবর থেকে নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন।

আজকের জনসভা থেকে বিএনপি নির্বাচন, আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে বার্তা দিতে পারে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ভবিষ্যতে কী ধরনের কর্মসূচি দেবে, সে ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেও বিএনপির সমাবেশে অন্য কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি। এই জনসভা বিএনপি একাই করছে।

ডেইলি বাংলাদেশ/এমএম

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত