সোমবার সিসিক মেয়রের দায়িত্ব নেবেন আরিফুল
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী।
সোমবার বিকালে নগর ভবনে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিল শেষে সিটি করপোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করবেন মেয়র আরিফুল।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, মেয়র আরিফুল হক চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে সোমবার বিকাল ৩টায় নগরভবনে আয়োজন করা হয়েছে এক মিলাদ ও দোয়া মাহফিলের। মাহফিল শেষে সিসিকের সচিব মো. বদরুল হকের কাছ থেকে দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। এরপর মেয়র আরিফুল হক চৌধুরী সিসিক কর্মকর্তাদের জন্য নিটল-নিলয় গ্রুপের উপহারকৃত বাস সার্ভিসের উদ্বোধন করবেন। এর আগে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
গত সপ্তাহে ঢাকায় নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এর সাথে এক বৈঠকে মিলিত হন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী সিসিকের কর্মকর্তাদের যাতায়াতের অসুবিধার ব্যাপারে আলোচনা করলে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান সিটি করপোরেশনকে একটি মিনিবাস উপহার দেয়ার অঙ্গীকার করেন। ৪৫ লাখ টাকা মূল্যের ননএসি মিনিবাসটি সিসিকের কর্মকর্তাদের জন্য উপহার দিয়েছে নিটল-নিলয় গ্রুপ। ২৬ আসনের বাসটি প্রতি কর্মদিবসের সকাল ৯টার মধ্যে কর্মকর্তাদের বাসা থেকে কার্যালয়ে এবং বিকাল ৫টায় কার্যালয় থেকে বাসায় নিয়ে যাবে। করপোরেশনের যে সকল কর্মকর্তা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গাড়ি ব্যবহার করেন না, তারা এ বাসটি ব্যবহার করবেন।
সিলেট সিটি করপোরেশনের পরপর দুই বারের মেয়র আরিফুল হক চৌধুরী ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ৮ সেপ্টেম্বর স্বপরিবারে লন্ডনে যান। সেখানে তিনি প্রায় ২৩ দিন অবস্থানের পর গত ২৭ সেপ্টেম্বর সিলেটে ফেরেন।
নিউজওয়ান২৪/টিআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ