সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে আওয়ামী লীগ সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু করার জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার জাতিসংঘ সদরদফতরে দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ কথা জানান।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেছেন।
বৈঠকে আসন্ন নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে জেরেমি হান্ট বলেন, তারা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য তার সরকার কাজ করে যাচ্ছে।
এছাড়া বৈঠক রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানান শহিদুল হক। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যেতে সমস্যাটা কোথায় তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান জেরেমি হান্ট। রোহিঙ্গা প্রত্যাবসনে চুক্তি হওয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তখন তাকে বলেন, চুক্তি করলেও মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হান্ট জানতে চান যে, এই পরিস্থিতিতে মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়া ঠিক হবে কি না? জবাবে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারলে তারা নিজ দেশে ফিরে যেতে পারে। রোহিঙ্গাদের জন্য ভাসানচরে অস্থায়ী আবাসস্থল নির্মাণের কথা জানিয়ে এ বিষয়ে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি। ফলে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ ও প্রার্থীরা। এটা নিয়ে সরকারের মধ্যে আছে অস্বস্তি। এজন্য আগামী নির্বাচনে যাতে সবাই অংশনেয় সেটাই চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও প্রধান বিরোধী শক্তি বিএনপি এখনো নির্বাচনে আসার ব্যাপারে ঘোষণা দেয়নি।
এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশন দ্বারা আয়োজিত বিশ্ব মাদক সমস্যা সম্পর্কিত গ্লোবাল কল টু অ্যাকশন বিষয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ