ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

সিনিয়র-জুনিয়র বির্তকে স্কুল ছাত্রের মৃত্যু

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ২৮ অক্টোবর ২০১৭   আপডেট: ১৩:১৪, ২৮ অক্টোবর ২০১৭

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিনিয়র-জুনিয়র বিতর্ককে কেন্দ্র করে রাজধানীর চকবাজার এলাকার চাঁদনী ঘাটএলাকায় ছুরিকাঘাতে হাসান আলী (১৪) নামে এক জে এস সি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওই শিক্ষার্থীর বাবা মো. আলী  জনান, পরিবার নিয়ে লালবাগ এলাকার পোস্তায় থাকেন। তার ছেলে স্থানীয় একটি স্কুলের এবার জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) পরীক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৭ অক্টোবর) ওই এলাকার শিশু হাসপাতালের গলিতে সিনিয়র-জুনিয়র বিতর্ককে কেন্দ্র করে  খোকা আলীসহ তিন-চারজন মিলে হাসানের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  জানান সিনিয়র জুনিয়র নিয়ে ওই এ লাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকা আলীসহ কয়েকজন মিলে  হাসানকে মারধর করে এবং পেটে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে আহতাবস্হায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্হায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।। তিনি বলেন,মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত