সরকারি পর্যায়ে ৪৮৪৩ জনের বিশাল নিয়োগ
তাজা খবর ডেস্ক
একটি বাড়ি একটি খামার প্রকল্পের জন্য অস্থায়ী পদে ৪৮৪৩ জন নিয়োগ দেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।
পদের নাম ও যোগ্যতা : সহকারী প্রকল্প পরিচালক পদে ৫ জন, জেলা সমন্বয়কারী পদে ৬৪ জন ও উপজেলা সমন্বয়কারী পদে ১৮ জন
- যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক (সম্মান)
- পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন কর্মসূচি বা প্রকল্পের কাজে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
পদের নাম ও যোগ্যতা: ফিল্ড সুপারভাইজার ১১৯ জন
- দ্বিতীয় শ্রেণির স্নাতক
- অগ্রাধিকার পাবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞরা
পদের নাম ও যোগ্যতা: কম্পিউটার অপারেটর-কাম-হিসাব সহকারী পদে ২৯ জন
- কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক
- অগ্রাধিকার পাবেন বাণিজ্য বিভাগের স্নাতক
- কম্পিউটারে (বাংলা ও ইংরেজিতে) এমএস ওয়ার্ড, এক্সেল ও এক্সেস প্রোগ্রামে দক্ষ
পদের নাম ও যোগ্যতা : মাঠ সহকারী পদে ৪৬০৩ জন
- এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণি
- কৃষি, মত্স্য, পশুপালন বিষয়ে ডিপ্লোমাধারী, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বা প্রকল্পে অভিজ্ঞদের অগ্রাধিকার
পদের নাম ও যোগ্যতা : নৈশপ্রহরী ৫ জন
- অষ্টম শ্রেণি পাস
- অগ্রাধিকার পাবেন অভিজ্ঞ পুরুষ প্রার্থীরা
বেতন : সহকারী প্রকল্প পরিচালক পদে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৩৫ হাজার ৬০০ টাকা স্কেলে। জেলা সমন্বয়কারী পদে বেতন স্কেল হবে ৩২ হাজার ৩০০, উপজেলা সমন্বয়কারী পদে ২৪ হাজার ৭০০, ফিল্ড সুপারভাইজার পদে ১৮ হাজার ৮৫, কম্পিউটার অপারেটর-কাম-হিসাব সহকারী পদে ১৭ হাজার ৭৫০, মাঠ সহকারী পদে ১৬ হাজার ৭০০ আর নৈশপ্রহরী পদে বেতন স্কেল হবে ১৪ হাজার ৪৫০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৫ মার্চ, ২০১৭
আবেদনের নিয়ম : শুধু অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হলে প্রার্থীকে http://ebek.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর Application Form বাটনে ক্লিক করে যে পদের জন্য আবেদন করতে চান, তা নির্বাচন করে যথাযথভাবে ফরম পূরণ করতে হবে।
আবেদনপত্রে প্রার্থীকে ৩০০x৩০০ (১০০ কেবি) পিক্সেলের রঙিন ছবি ও ৩০০x৮০ (৬০ কেবি) পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদনপত্র নির্ভুলভাবে সাবমিট করা শেষ হলে প্রার্থী ইউজার আইডি, পাসওয়ার্ড, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপলিকেন্ট কপি পাবেন। ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে।
সহকারী প্রকল্প পরিচালক, জেলা সমন্বয়কারী, উপজেলা সমন্বয়কারী, ফিল্ড সুপারভাইজার ও কম্পিউটার অপারেটর-কাম-হিসাব সহকারী পদের জন্য পরীক্ষা ফি ২৫০ টাকা আর মাঠ সহকারী ও নৈশপ্রহরী পদের জন্য ফি ১৫০ টাকা। প্রবেশপত্র সংগ্রহ ও অন্যান্য তথ্যের জন্য নিয়মিত চোখ রাখতে হবে ebek.teletalk.com.bd অথবা www.ebek-rdcd.gov.bd ওয়েবসাইট।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ