‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই দুর্নীতির সুযোগ করে দেয়’
নিউজওয়ান ডেস্ক
গ্রাহকদের সময়মতো সেবা না দিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টি করছে সরকারি প্রতিষ্ঠানগুলোর এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী। ২৫টি সরকারি সেবা প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে গবেষণা তথ্যের ভিত্তিতে এ কথা জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
গ্রাহক সেবা নিশ্চিত করতে না পারলে এসব খাত সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা বদলাবে না বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি।
বিআরটিএ, পাসপোর্ট অফিস কিংবা ভূমি রেজিস্ট্রি অফিস কোনো সরকারি সেবা প্রতিষ্ঠানে গিয়ে স্বস্তি নেই। ছোটোখাট কাজের জন্যও চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হয় গ্রাহকদের। তবে ঘুষ দিলে নিমিষেই সব সমস্যার সমাধান।
সরকারি সেবাখাতের এমন চিত্র উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের ২৫টি প্রতিষ্ঠানের গবেষণায়। এতে দুর্নীতির ধরন, উৎস, কারণ ও জড়িতদের চিহ্নিত করা হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, সময়মতো সেবা না দিয়েই তৈরি করা হচ্ছে দুর্নীতির পথ। এতে জড়িত থাকে প্রতিষ্ঠানের এক বা একাধিক ব্যক্তি। যাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে বলে জানায় দুদক।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আপনি সচিবালয়ে আসেন, সচিবালয়ে নির্দেশ মালা রয়েছে আপনারা জানেন। সচিবালয়ের কয়জন কর্মকর্তা আছে যারা সচিবালয়ের নিয়ম নীতি মেনে যথা সময়ে কাজ করে। ওনারা ওনাদের তৈরি করা সিটিজেন চার্ট মেনে চলে না।
দেশের দুর্নীতির সূচক নির্ভর করে সরকারি সেবাখাতের মানের ওপর। সেবার মান ভাল না হলে জনগণের আস্থা অর্জন হবে না বলছে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
এসব গবেষণা থেকেই সেবা খাতগুলোকে দুর্নীতিমুক্ত করার কৌশল জানা যাবে বলে মনে করছে দুদক।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ