সম্পাদক পরিষদের প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের তিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে সম্পাদক পরিষদ। আর বৈঠকের পরে সম্পাদক পরিষদের আপত্তি ও প্রস্তাবনা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।
আজ দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এ বৈঠক হয়। এতে আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং দায়িত্বপ্রাপ্ত তথ্য সচিব আবুয়াল হোসেন বৈঠকে অংশ নেন।
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের নেতৃত্বে সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, ইনডিপেনডেন্টের সম্পাদক শামসুর রহমান, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে তথ্য ও আইনমন্ত্রী আলোচনার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনে যে সব বিষয়ে আপত্তি রয়েছে তা নিরসনের আশ্বাস দেন।
নিউজওয়ান২৪
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ