ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর

প্রকাশিত: ১৩:১২, ৩ নভেম্বর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে ৮ নভেম্বর জনসমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশের অনুমতি চাওয়ার বিষয়টি জানিয়েছেন।

ঘটনাবহুল ৭ নভেম্বরকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।

গত বছর দিনটি উপলক্ষে সোহরাওয়াদী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত দলটি সমাবেশের অনুমতি পায়নি।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত