ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

সংঘাতে না জড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ২৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ১৬:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে আগামী ২৯ সেপ্টেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আর একইদিনে মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

এদিকে, ১৪ দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি কোনো ধরনের উসকানিমূলক আচরণ করলে তা প্রতিহত করা হবে। এই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলকে কোনো ধরনের সংঘাতে না জড়ানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ভোরবেলা, নিউইয়র্ক সময় মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধানমন্ত্রী ফোন করে এ নির্দেশ দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো রকম উসকানিমূলক কর্মকাণ্ড যেন না করা হয়। পাল্টাপাল্টি কর্মসূচিতে আওয়ামী লীগ যাবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন, বিএনপি যদি সমাবেশ করতে চায় এবং আইন প্রয়োগকারী সংস্থা তাদের সমাবেশ করার অনুমতি দেয় তাহলে তারা সমাবেশ করবে। আওয়ামী লীগ বা ১৪ দল পাল্টাপাল্টি কোনো কর্মসূচিতে যাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে ফরিদপুর অবস্থান করছেন। আর সেখান থেকেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ফোন করে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানান।

নিউজওয়ান২৪/এএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত