শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
ফাইল ছবি
সৌদি আরবে চার দিনের সফর শেষে আজ (শুক্রবার) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাতে মক্কার এশার নামাজের পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ওমরাহ পালন করেন।
এরআগে প্রধানমন্ত্রী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সারি ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন। এরপর তিনি জেদ্দা কনফারেন্স প্যালেসে কিছু সময় কাটান। সেখানে আছরের নামাজ আদায় করে মক্কার উদ্দেশে রওনা হন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সৌদি সরকারের বিশেষ বিমানে মদিনা থেকে জেদ্দায় আসেন।
বুধবার রাতে মদিনায় মসজিদ-ই-নববীতে এশার নামাজ আদায় করেন এবং হজরত মুহাম্মদ (স.) এর রওজা মুবারক জিয়ারত করেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরব পৌঁছান শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন রিয়াদে তিনি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন এবং রাজকীয় প্রাসাদে মাধ্যহ্ন ভোজে অংশ নেন। ওই দিন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও বৈঠক করেন তিনি।
প্রধানমন্ত্রী বুধবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনও উদ্বোধন করেন। এছাড়া সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেন।
নিউজওয়ান২৪/জেডএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ