শনিবার ঢাবির সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক
ফাইল ছবি
রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তনে যোগ দেবেন। এটি হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলা সাড়ে ১১টা থেকে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে স্নাতকদের ১১টার মধ্যে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে বলা হয়েছে।
শুক্রবার ঢাবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
এ বছরের ৫১তম সমাবর্তনে অংশ নেয়ার জন্য ঢাবির ইতিহাসে সর্বাধিক ২১ হাজার ১১১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
অনুষ্ঠানে ৯৬ জন কৃর্তী শিক্ষার্থী রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করবেন। সেই সঙ্গে ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এমফির ডিগ্রি দেয়া হবে।
ঢাবি অধিভুক্ত সাত কলেজের নিবন্ধিত স্নাতকরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উৎসবমুখর পরিবেশে সমাবর্তন আয়োজনের জন্য এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নিউজওয়ান/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ