ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আগামী বছর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রামপাল বিদ্যুৎকেন্দ্র আগামী বছর থেকে উৎপাদনে যেতে পারবে বলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ৪৬তম বৈঠকে এটি জানানো হয়। এ সময় কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র এবং বাস্তবায়নাধীন কয়লা ভিত্তিক কেন্দ্রসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচন হয়।

এ সময় জানানো হয়, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন বর্তমানে অব্যাহত রয়েছে। এ চুক্তির আওতায় ২০২১ সাল পর্যন্ত এখান থেকে ৩.২০৫ মিলিয়ন মেট্রিক টন কয়লা উত্তোলন সম্ভব হবে।

বৈঠকে কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি এবং এম এ লতিফ এমপি অংশগ্রহণ করেন।

এছাড়া বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত