রাবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ ও ২৩ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ অক্টোবর সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত ইউনিট ‘সি’ এর গ্রুপ-১ রোলনম্বরধারীদের, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ইউনিট ‘সি’ এর গ্রুপ-২ রোলনম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইউনিট ‘ডি’ এর গ্রুপ-১ রোলনম্বধারী ও দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইউনিট ‘ডি’ এর গ্রুপ-২ রোলনম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইউনিট ‘বি’ এর গ্রুপ-১ রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ইউনিট ‘বি’ এর গ্রুপ-২ রোলনম্বরধারী, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইউনিট ‘ই’ এর গ্রুপ-১ ও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইউনিট ‘ই’ এর গ্রুপ-২ রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইউনিট ‘এ’ এর গ্রুপ-১ ও বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইউনিট ‘এ’ এর গ্রুপ-২ রোলনম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd তে পাওয়া যাবে।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ