ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

রাজনৈতিক দলের অংশগ্রহণমূল নির্বাচন চান রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ২৫ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ নিবে এমন প্রত্যাশা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেছেন, বর্তমান সরকারি দলই নয় বরং বিভিন্ন রাজনৈতিক দলেরই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের উচিত জনগণের কাছে যাওয়া। সুতরাং প্রত্যেকটি রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমি কামনা করি।

মঙ্গলবার বিকালে ইটনা উপজেলা সদরের প্রেসিডেন্ট আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আরো বলেন, স্বাধীনতার পর আপনারা অনেক সরকার দেখেছেন। এর মধ্যে কে আপনাদের উন্নয়ন করেছে, তা আপনারাই ভাল জানেন। যারা উন্নয়ন করেছে তাদেরকে নির্বাচিত করা উচিত।

মো. আবদুল হামিদ বলেন, আমি মনে করি, সব রাজনৈতিক দলেরই উচিত সৎ এবং নীতিবান লোকদের মনোনয়ন দেয়া। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যাচাই করবেন, কাকে ভোট দিলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। দেশের উন্নয়ন হবে, দেশের কল্যাণ হবে, দেশ এগিয়ে যাবে।

রাষ্ট্রপতি সমবেত জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি। আপনারা আমাকে ভালবাসেন, আমিও আপনাদেরকে ভালবাসি। হাওর এলাকার উন্নয়নে আমার তীব্র আকাঙ্খা রয়েছে।

পাঁচ দিনের সরকারি সফরে সোমবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে অষ্টগ্রামে পৌছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপরে রাত্রিযাপন শেষে মঙ্গলবার তিনি অষ্টগ্রাম থেকে নোয়াগাও এবং অষ্টগ্রাম-কাস্তুল-ভাতশালা রাস্তার উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

নিউজওয়ান২৪/এএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত